ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ভারতীয় দলের ‘ফিনিশার’ হিসেবে এই ক্রিকেটারকে বেছে নিলো গাভাস্কার
পারফরম্যান্সের বিচারে দিনেশ কার্তিকের নামটিই সবার আগে আসবে। চলতি আইপিএলে উইকেটরক্ষক এই ব্যাটার রীতিমত তাণ্ডব চালাচ্ছেন প্রতিপক্ষ বোলারদের ওপর।
কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়কের এবারের আসরে ইনিংসগুলো- ৩২, ১৪, ৪৪, ৭, ৩৪ এবং ৬৬ রানের। সবচেয়ে নজরকাড়া তার স্ট্রাইকরেট, ২০৯.৫৭। ছয় ইনিংসের পাঁচটিতেই অপরাজিত থাকা কার্তিক রান করেছেন ১৯৭ গড়ে!
একজন ফিনিশারের জন্য এর চেয়ে ভালো পরিসংখ্যান আর কী হতে পারে! কার্তিক নিজেও জাতীয় দলে ফেরার আশা করছেন। তবে সমস্যা একটাই, তার বয়স। ৩৬ পেরোনো কার্তিককে নির্বাচকরা আবার বিবেচনা করবেন কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
যদিও ভারতের কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিনিশারের ভূমিকায় চোখ বন্ধ করে নেওয়া উচিত দিনেশ কার্তিককে।
স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘সে বলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে ফিরতে চায়। আমিও বলব, তার বয়স দেখা ঠিক হবে না; বরং সে কী করছে, সেটা দেখুন।’
চলতি আইপিএল মৌসুমে কার্তিকের সেরা ইনিংসটি বেরিয়ে এসেছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। মোস্তাফিজুর রহমানের মতো পেসারকে এক ওভারে সব কটি বল সীমানাছাড়া করে নতুন করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কার্তিক।
৩৪ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া কার্তিককে নিয়ে গাভাস্কার বলেন, ‘পারফরম্যান্স দিয়ে সে খেলার চেহারাই বদলে দিচ্ছে। সে তার দলের জন্য পারফর্ম করতে পারছে। সে যেভাবে খেলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বা সাত নম্বরে তাকে দেখার আশা করা যেতেই পারে।’
ভারতের হয়ে ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে আর ৩২ টি-টোয়েন্টি খেলা কার্তিক দল থেকে বাদ পড়েন ২০১৯ বিশ্বকাপের পর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)