ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পাল্টে গেলো শ্রীলঙ্কা সিরিজের ভেন্যু
নতুন সূচি অনুযায়ী বিকেএসপির সাভারে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। সেটি খেলেই ১২ মে চট্টগ্রাম রওনা দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৩ ও ১৪ মে অনুশীলন করে ১৫ মে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে নামবে লঙ্কানরা। প্রথম টেস্ট চলবে ১৫-১৯ মে পর্যন্ত।
তার পরের দিনই ঢাকায় উড়াল দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২১ ও ২২ মে প্রাথমিক অনুশীলন সেরে পরেরদিন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সূচি অনুযায়ী ২৭-ই মে সিরিজ শেষ হয়ে ২৮ তারিখ বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। উল্লেখ্য, ৮ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। ১০ ও ১১ মে বিকেএসপিতে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি।
একনজরে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াউইকরামা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহ্যাঁ ও সুমিন্দা লক্ষণ।
একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি৮ মে : বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ১১-১২ : মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি ১৫-১৯ : মে প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম ২৩-২৭ : মে দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ২৮ মে : বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)