ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ: শ্রীলঙ্কা সিরিজে সাকিব থাকবে কিনা পরিস্কার করেছে বিসিবি
কয়দিন ধরেই বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে সাকিব খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজে। শ্রীলঙ্কা সিরিজে তিনি খেলবেন কি না তা জানা যাবে ২-১ দিনের মধ্যে- এমনটি জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে রাজ্জাকের কথায় অনেকটাই স্পষ্ট- সাকিবকে নিয়েই সাজানো হবে লঙ্কা সিরিজের দল। রাজ্জাক বলেন, ‘তার না থাকার কোনো সম্ভাবনা তো দেখা যায়নি। ও তো এভেইলেবল রয়েছে। পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চলে এসেছে। শ্রীলঙ্কা সিরিজে ও খেলবে না এরকম কোনো কথা ওঠেইনি। এটা নিয়ে দ্বিধা থাকার কথা না। ও এখনও দলের মধ্যেই আছে। আমরা তো ওকে অবশ্যই বিবেচনা করব। সাকিবের মত খেলোয়াড়কে বিবেচনা না করার কোনো কারণ আছে নাকি? আমি তো মনে করি না!’
আইপিএলে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবেন- সাকিব এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিবিকে। আইপিএলে দল না পাওয়ার পর মানসিক অবসাদে সাকিব ক্রিকেট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তবে পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়লে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরতে হয় সাকিবকে। শাশুড়ির গুরুতর অসুস্থতায় টেস্ট সিরিজে কোনো ম্যাচই খেলা হয়নি। এমনকি খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। ক্যান্সারে আক্রান্ত হয়ে সাকিবের শাশুড়ি কিছু দিন আগে পাড়ি দিয়েছেন অনন্তকালের পথে। সব মিলিয়ে সাকিবের সময়টা তাই কাটছে মাঠের বাইরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)