ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আইপিএলে রান বন্যার ম্যাচে নাটকীয় জয়

২০২২ এপ্রিল ১৯ ১০:৩০:৪৯

আইপিএলে রান বন্যার ম্যাচে নাটকীয় জয়

রাজস্থানের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের সঙ্গে সুনীল নারিনকে ওপেনিংয়ে পাঠিয়ে বাজিমাৎ করতে চেয়েছিল কলকাতা। যদিও ইনিংসের প্রথম বলেই নারিন রান আউট হলে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।

এরপর ফিঞ্চকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক আইয়ার। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০৭ রান। ফিঞ্চ হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ২৮ বলে ৫৮ করে সাজঘরে ফেরেন। এরপর দ্রুত নিতিশ রানা (১৮) ও আন্দ্রে রাসেল (০) ফিরলে বিপর্যয়ে পড়ে কলকাতা।

নিয়মিত ওপেনার ভেঙ্কটেস আইয়ার মিডল অর্ডারে নেমে এদিন ব্যর্থ হয়েছেন তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। সেঞ্চুরির আশা জাগানো শ্রেয়াস আইয়ার ৫১ বলে ৮৫ রান করে ফিরে যান। এরপর আবারও শুরু হয় কলকাতার ব্যাটারদের আসা যাওয়া।

শেলডন জ্যাকসন, প্যাট কামিন্স ও শিভম মাভি কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ দিকে ঝড় তোলা উমেশ ২১ রান করে শেষ ওভারে ফিরে গেলে কলকাতার আর জয় পাওয়া হয়নি। রাজস্থানের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল।

এর আগে বাটলারের ৬১ বলে ঝড়ো ১০৩ ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের ১৯ বলে ৩৮ রানের ইনিংসে রানের পাহাড় গড়ে রাজস্থান। দলটির হয়ে শিমরন হ্যাটমায়ার খেলেন ১৩ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস। কলকাতার হয়ে নারিন ২টি উইকেট নেন সর্বোচ্চ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ