ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএল : কলকাতার বিপক্ষে বাটলারের রেকর্ড
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলে ৬১ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন বাটলার। ৫ ছক্কা ও ৯ চারের পসরা সাজানো ছিল ইনিংসটিতে। চলতি আইপিএলে এটি বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। মুম্বাইয়ের বিপক্ষে এর আগে তিনি খেলেছিলেন ঠিক ১০০ রানের ইনিংস। আইপিএলে এক আসরে একাধিক সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার হলেন বাটলার। আইপিএলে সবশেষ সাত ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি হাঁকিয়েছেন এ মারকুটে ব্যাটার।
এর আগে টস জিতে কলকাতা ব্যাটিং করতে পাঠায় রাজস্থানকে। রাজস্থানের দুই ওপেনার ব্যাটিং করতে নেমে ৯.৩ ওভারে ওভারপ্রতি ১০ রানরেটে ৯৭ রান তুলে ফেলেন। এর মধ্যে দেবদূত পাড়িকালের সংগ্রহ ছিল ১৮ বলে ২৪ রান। নবম ওভারে তাকে বোল্ড করে ফেরান কলকাতার ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমে উইকেট নিয়ে স্মরণীয় করে রাখেন তিনি।
পাড়িকালের বিদায়ের পর উইকেটে আসা অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বাটলার। এই দুজনের তাণ্ডবে মাত্র ৫.৪ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৬৭ রান। ১৬তম ওভারে আন্দ্রে রাসেলের বলে বিদায় নেন ১৯ বলে ৩৮ রান করা রাজস্থান অধিনায়ক। তার ইনিংসে ৩টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।
স্যামসনের বিদায়ের পর নিজের সেঞ্চুরি তুলে নেন জস বাটলার। কলকাতার পেসার প্যাট কামিন্সের ফুলটস বল মাথার ওপর দিয়ে বাউন্ডারি ছাড়া করে চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। ১০৩ রানের ইনিংসে ৯টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৫টি চার। ১৭তম ওভারের চতুর্থ বলে বরুণ চক্রবর্তির শিকার হয়ে ফেরেন তিনি। মুম্বাই ও কলকাতার বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে।
রাজস্থানের ইনিংসের শেষের দিকে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা হেটমায়ার। ১৩ বল খেলে ২ চার ও ২ ছয়ে ২৬ রান করেন তিনি।কলকাতার পক্ষে মাত্র ২১ রানে দুই উইকেট শিকার করেন সুনিল নারাইন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)