ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাকিবকে নিয়ে নতুন খবর দিলেন নির্বাচক রাজ্জাক

২০২২ এপ্রিল ১৮ ২৩:৩৫:০৭

সাকিবকে নিয়ে নতুন খবর দিলেন নির্বাচক রাজ্জাক

তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, সাকিব শ্রীলঙ্কা সিরিজে খেলবে এমনটাই ধরে নিয়েছেন তারা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাকিবের পক্ষ হতে এখনো কোনো নেতিবাচক ইঙ্গিত পাননি বলেই দেশসেরা এই ক্রিকেটারকে পাওয়ার আশা তাদের।

মাঠের বাইরে ইদানীং খুব একটা ভালো সময় পার করছেন না সাকিব। পারিবারিক কিছু কারণে ব্যক্তিগত সমস্যায় রয়েছেন সাকিব। সদ্যই হারিয়েছেন শ্বাশুড়িকেও। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশেই ফিরে আসেন তিনি। এরপর আবার পারিবারিক কারণে পাড়ি জমান আমেরিকায়।

অবশ্য শ্রীলঙ্কা সিরিজ হবে আগামী মাসে ঈদের পর। সে হিসেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে সাকিব। তাই হয়ত লঙ্কানদের বিপক্ষে সাকিবকে পাওয়ার আশা রাজ্জাকের। টাইগারদের এই নির্বাচক বলেন, ‘যেহেতু তার পক্ষ থেকে কোন রকম না আসেনি তো আমরা ধরে নিচ্ছি সে খেলবে। গত সিরিজেও সে খেলতে গিয়েছিল এবং যথেষ্ট যৌক্তিক কারণে সে চলে এসেছে। সে মানসিক ভাবে অনেক শক্ত বলেই যে ওই অবস্থা থেকেও খেলে এসেছে। যেহেতু না করেনি তো ধরে নিচ্ছি সে খেলবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ