ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চোখে আঙ্গুল দিয়ে জাদেজার অধিনায়কত্বের ভুল দেখালেন ভন
রবিবার গুজরাটকে ১৭০ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই। নিয়মিত বিরতিতে উইকেট হারানো গুজরাট প্রথম আট ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ৪৮ রান। এমন অবস্থা থেকেই ঘুরে দাঁড়িয়ে ১ বল হাতে রেখে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় গুজরাট।
যেখানে ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের থেকে ম্যাচটি ছিনিয়ে নেন ডেভিড মিলার। ভনের মতে, ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়ানোর কথাই ছিল না। জাদেজার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তো তুলেছেনই, ধোনির সঙ্গে জাদেজার তুলনাও করেছেন তিনি।
ভন বলেছেন, 'নতুন অধিনায়ক হিসেবে আপনাকে কঠিন ম্যাচ জিততে হবে। সত্যি বলতে, ম্যাচটা কঠিনও ছিল না এবং তারা (চেন্নাই) হেরেছে। তাদের ম্যাচটা ১০ থেকে ১৫ রানে জেতা উচিত ছিল। জেতা অবস্থা থেকে অধিনায়ক ধোনিকে ম্যাচ হারতে খুব বেশি দেখেছি বলে মনে পড়ছে না। এমন কঠিন পরিস্থিতিতে ধোনিকে ম্যাচ হারতে আপনারাও কখনো দেখেননি। এমনকি ধোনি অধিনায়ক থাকলে ম্যাচ অতদূর অব্দি যেত না।'
অধিনায়ক জাদেজাকে পছন্দ না হলেও তার ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন ভন। তিনি বলেন, 'অধিনায়ক, ফিল্ডার হিসেবে জাদেজা খুব ভালো। আশা করি, ধোনির থেকে অধিনায়কত্ব জাদেজা শিখবে। তবে যখন আপনার হাতে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে, অধিনায়ক হিসেবে সেসব ম্যাচ আপনার জেতা উচিত।'
এবারের আইপিএলে ৬ ম্যাচে মাত্র একটিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে এখন জাদেজার চেন্নাই। এই অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়ানোটাও বেশ কষ্টকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)