ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লঙ্কান সিরিজে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিসিবি
আইপিএলে দল না পাওয়ার পর মানসিক অবসাদে সাকিব ক্রিকেট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়লে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরতে হয় সাকিবকে।
শাশুড়ির গুরুতর অসুস্থতায় টেস্ট সিরিজে কোনো ম্যাচই খেলা হয়নি। এমনকি খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। ক্যান্সারে আক্রান্ত হয়ে সাকিবের শাশুড়ি কিছু দিন আগে পাড়ি দিয়েছেন অনন্তকালের পথে। পরিবারের এই কঠিন সময়ে তাই সাকিবকে খেলার জন্য জোর করতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিব শ্রীলঙ্কা সিরিজে খেলবেন কি না তা জানা যাবে আর দুই-একদিনের মধ্যেই। তিনি বলেন, ‘আমি দুই-এক দিনের মধ্যে সাকিবের কাছ থেকেই জানতে পারব। তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে।’
সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে পাওয়ার সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। জালাল ইউনুস আরও বলেন, ‘যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)