ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

অবশেষে জাতিয় দলের বিশেষজ্ঞ কোচ হচ্ছেন রিকি পন্টিং

২০২২ এপ্রিল ১৮ ২২:০১:০৯

অবশেষে জাতিয় দলের বিশেষজ্ঞ কোচ হচ্ছেন রিকি পন্টিং

সম্প্রতি এক সাক্ষাৎকারে রব কি জানিয়েছেন, তিনি ছেলেদের দলের জন্য দুইজন বিশেষজ্ঞ কোচ নিয়োগ দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন।

তিনি বলেছেন, 'আমি কোচিংকে বিভক্ত করতে চাই। শুধু কাজের চাপের জন্য নয় কিন্তু ভিন্ন দুটি দল ভিন্ন দুটি সময়ের। লাল বলের দলের এমন একজন কোচ দরকার যিনি খেলোয়াড়রা যা চায় তা করতে পারেন কিন্তু এটা চ্যালেঞ্জের মাধ্যমে।'

ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, টেস্টের জন্য কি-র পছন্দের সম্ভাব্য কোচদের তালিকায় উপরের দিকেই আছেন পন্টিং। এ ছাড়াও এই তালিকায় আছেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্যারি কারস্টেন।

লঙ্কান কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকেও গুরুত্বসহকারে বিবেচনা করছে তারা। এর মধ্যে জয়াবর্ধনে ও পন্টিংরা ব্যস্ত আছেন আইপিএলের কোচিং নিয়ে। তারা এই মৌসুমভিত্তিক দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের পূর্ণকালীন কোচ হতে রাজি হবেন কিনা সেটাও দেখার বিষয়।

টেস্ট দলের কোচ নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়ে কি বলেছেন, 'টেস্ট দলের সম্পূর্ণ ভিন্ন তরিকার একজন কোচ প্রয়োজন যিনি দলের সংস্কৃতি ও পরিবেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো মানসিকতা। আমরা এই মুহূর্তে যেখানে খুবই বাজে অবস্থায় আছি।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ