ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সুপার লিগে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে যারা,অনেক বড় সুখবর পাচ্ছে ইমরুল
আবাহনী অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। ১০ ম্যাচে সাতটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আকাশ নীলরা। আবাহনীর শিবিরে লিটন কুমার দাস এবং মাহমুদুল হাসান জয় ফেরায় রয়েছে স্বস্তি। খালেদ মাহমুদ সুজন ও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি বলেন"বিগত তিনটি আসর ধরেই চ্যাম্পিয়ন হচ্ছি আমরা। এবারও অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করেছিলাম।
আমি এখনো মনে করি আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। লিগ পর্বের পাঁচটি ম্যাচই যদি আমরা জিততে পারি তাহলে হয়তোবা শিরোপা জিততে পারবো। তবে সবকিছু পুরোপুরি আমাদের হাতে নেই। দেখা যাক কি হয়"। আবাহনী নিজেদের সবগুলো ম্যাচ জিতলেও শিরোপা নিশ্চিত নয় আকাশী-নীল দের। আবাহনীর চেয়ে ২ ম্যাচ বেশি জেতায় শিরোপার দৌড়ে বেশ এগিয়ে গিয়েছেন শেখ জামাল। আবাহনীর সমানসংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে অবস্থান মাশরাফির দল লিজেন্ড অব রূপগঞ্জের। শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছেন মাশরাফির দল।
অভিজ্ঞতার উপর ভর করেই এত দূরে এসেছে লিজেন্ড অব রূপগঞ্জ। এক ম্যাচ কম জিতে টেবিলের চতুর্থ স্থানে প্রাইম ব্যাংক। অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুন মিশেলে তৈরি দলটি। প্রাইম ব্যাংকের বিজয় তো একাই মাতিয়ে রেখেছেন পুরো ডিপিএল। সুপার লিগের অন্য দুই দল রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ। দুই দলেরই মোহামেডানের সমান সংখ্যক পয়েন্ট হলেও হেড টু হেডে পিছিয়ে পড়ায় বাদ পড়তে হয় মোহামেডানকে।
এত তারকা ক্রিকেটারদের নিয়ে ও শেষ পর্যন্ত সুপার লিগ খেলা হয়নি ঐতিহ্যবাহী এই দলের। বাস্তবিক অর্থে এখন শিরোপার দৌড়ে আছেন তিন দল শেখ জামাল, আবাহনী এবং লিজেন্ড অব রূপগঞ্জ। দুই ম্যাচ বেশি দিতে স্বাভাবিকভাবেই অনেক বেশি এগিয়ে আছেন শেখ জামাল। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি দারুন রকমের ধারাবাহিক। সবকিছু ঠিক থাকলে হয়তো এবারের শিরোপাটি শেখ জামালের কেবিনেটেই আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)