ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

আমার দলের বেশিরভাগ ক্রিকেটারই আনফিট : কোচ সালাউদ্দিন

২০২২ এপ্রিল ১৭ ১৯:০৮:৩৯

আমার দলের বেশিরভাগ ক্রিকেটারই আনফিট : কোচ সালাউদ্দিন

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তামিম, মুমিনুল, শরিফুল, মুস্তাফিজকে নিয়ে দল সাজালেও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাঁদের পাননি দলটির হেড কোচ সালাউদ্দিন। তাঁদের ছাড়াই উড়ন্ত শুরু করার পরও শেষ দিকে ছন্দপতনের জন্য নিজ দলের খেলোয়াড়দের দায়ী করলেন তিনি। সুপার লিগ পর্ব শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন।

তাঁর দাবি দলের অধিকাংশ ক্রিকেটারই আনফিট। যে কারণে বর্তমান পরিস্থিত থেকে শিরোপা জেতা কঠিন হয়ে পড়েছে। “কোচ হিসেবে ওই জায়গায় ফেরানো আমার পক্ষে কঠিন। আমার মনে হয়, আমার দলের বেশির ভাগ ক্রিকেটারই আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না।

মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন।” প্রাইম ব্যাংকের ছন্দপতনটা হয়েছে শেষদিকে এসে। সাত ম্যাচে ছয় জয় নিয়েও গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ করতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

সালাউদ্দিন বলেন শেষদিকে ভুল করায় এমন খেসারত দিতে হচ্ছে দলকে। “আপনি যত ম্যাচের শেষ দিকে গিয়ে ভুল করবেন তত আপনি ম্যাচের জন্য আনফিট। নরম্যালি এইটা আমাদের দেশের খেলোয়াড়দের ক্ষেত্রে বেশি হয়। আমি বলবো যে, ফিটনেস ভালো হলে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এটা পুরোটা নির্ভর করে ফিটনেসের উপর।

সেটা আপনি মানসিক ফিটনেস বলেন আর শারীরিক ফিটনেস বলেন না কেনো।” এবারের মৌসুমে আনফিট ক্রিকেটাররা বেছে গেলেও পরের মৌসুমের জন্য আগেই হুঁশিয়ারি করলেন সালাউদ্দিন। তিনি আগেই বলে রাখলেন, সামনের মৌসুমে যারা নিজের ফিটনেস নিয়ে সচেতন হবে না তাঁর দলে তাঁদের কোনো জায়গা হবে না।

“পুরো টুর্নামেন্টে আমরা সবচেয়ে বাজে ফিল্ডিং সাইড ছিলাম আমরা। ওইটা মেক আপ করা কঠিন হবে। আশা করছি তারা যেন আগামীবার খেলার আগে ফিটনেসটা ঠিক করে আসে। আমি মেসেজ আমার দলকে দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয় তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ