ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২৪ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ
২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ এবং সেটা ২০২৭ সালে। যদিও এখনও ব্যাপারটা প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। আইসিসির সর্বশেষ সভায় সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ২০২৬ সালে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে।
পরের বছর হবে ফিরতি সফর। এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাংলাদেশের সম্ভাব্য সিরিজ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।
অস্ট্রেলিয়ায় ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে।’ বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান যোগ করেন, ‘অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই।
কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।’ আপাতত আলাপ আলোচনায় বাংলাদেশের এফটিপিতে ৪০ টেস্ট, ৭০টি ওয়ানডে আর ৭৬টি টি-টোয়েন্টি খেলার সূচি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। তবে সেটা বদল হতে পারে।
জালাল ইউনুস জানান, ‘আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট , ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর আইসিসির ইভেন্ট তো আছেই। এর মধ্যে ট্রাইনেশন সিরিজও খেলতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)