ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

রাতে মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা

২০২২ এপ্রিল ১৭ ১৫:২৫:১৩

রাতে মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা

চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে বেশ ভালো অবস্থায় রয়েছে পিএসজি। এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ২২টিতেই জিতেছে তারা, ড্র করেছে পাঁচটি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচ। মার্শেইও পিছিয়ে নেই। এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে জয় পেয়েছে ১৭টিতে।

হেরেছে ৬টিতে, বাকি ৮টি ম্যাচ ড্র করেছে। বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার ওপরে। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট তাদের। বিপরীতে মার্শেই ৩১ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৫৯ পয়েন্ট। তাদের অবস্থান ২ নম্বরে।

এই ম্যাচে পিএসজির একাদশে দেখা যাবে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে। ইনজুরি কাটিয়ে ফেরা সার্জিও রামোসও থাকছেন। গত দুই ম্যাচে একসঙ্গে জ্বলে উঠেছেন পিএসজির তিন বড় তারকা মেসি-নেইমার-এমবাপ্পে। ঘরের মাঠে এই ত্রয়ী আজও জ্বলে ওঠেন কি না, সেটাই দেখার বিষয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ