ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
৪০টি টেস্ট ও ৭০টি ওয়ানডে খেলবে বাংলাদেশ
গণমাধ্যমকে রোববার (১৭ এপ্রিল) এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস চৌধুরী। তিনি জানান, এফটিপির সূচি অনুযায়ী ৭০টি ওয়ানডেই আইসিসির ইভেন্ট ছাড়া। পাশাপাশি ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। বিস্তারিত আসছে…
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সোহানের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই ক্রিকেট পাড়ায়। কিন্তু তা নিয়ে আর ভাবতে নারাজ বাংলাদেশ দলের সদস্যরা। বরং শ্রীলঙ্কার বিপক্ষেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস আফ্রিকা সিরিজে দলের সঙ্গে থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের।
একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকলেও, নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। কারণ, সিনিয়রদের অনুপস্থিতিতে আসা যেকোনো সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চান সোহান। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে উড়তে থাকা দলটি টেস্ট সিরিজে ভূপাতিত। অবস্থা দেখে মনে হয়েছে, ক্রিকেট খেলাটাই যেন জানে না তারা।
সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স তথৈবচ, অধিনায়ক তো যেন সিরিজ জুড়ে টেনে নিয়েছেন নিজের বোঝা। কিন্তু এতে থোরাই কেয়ার টাইগার ক্রিকেটারদের। এসেই যে মাঠে নেমে পড়েছেন প্রায় সবাই। ডিপিএলে নিজ নিজ দলের হয়ে খেলেছেন একটি ম্যাচও। তবে পারফরম্যান্সের অবস্থা সেই একই। আলোচনা-সমালোচনা তাই থামছেই না।
যদিও সেসব নিয়ে ভাবনা নেই লাল সবুজের সদস্যদের। বরং আসছে সিরিজেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তাদের। এ সম্পর্কে সোহান বলেন, ‘নিউজিল্যান্ডে জেতার পর আমার কাছে মনে হয়েছে টেস্ট দল অনেক কনফিডেন্ট। এরপর আমাদের খারাপ সময় গেছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে এটা কাটিয়ে উঠব।’
দলের সঙ্গে সোহান আছেন দীর্ঘদিন। একাদশে হঠাৎ হঠাৎ সুযোগ আসে। না হলে ড্রেসিং রুম আর অনুশীলনেই সময় কাটে তার। তবে, এতে বিন্দুমাত্র চিন্তা নেই নুরুল হাসান সোহানের। তিনি অপেক্ষায় থাকেন একটা সুযোগের।
যেখানে সিনিয়রদের ছেড়ে দেওয়া জায়গাটায় দিতে পারবেন নিজের মুন্সিয়ানার পরিচয়। সোহানের ভাষ্য, ‘টিম কম্বিনেশন তো একভাবে হয় না। লাস্ট যখন খেলেছি তখন ভালো কিছু করার চেষ্টা করেছি। পরবর্তীতে সুযোগ পেলে আরও ভালো কিছু করার লক্ষ্য থাকবে।’
সোহানের দল শেখ জামাল এবার ডিপিএলের শীর্ষে। সুপার লিগে এই প্রথম এতটা ভালো অবস্থানে আছে তারা। জাতীয় দলের চিন্তার আগে, তাই ক্লাবটাকে শিরোপা জেতাতে চান যেকোনো মূল্যে। পয়েন্টের হিসাব বলছে, পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই পকেটে ট্রফি আসবে জামালের। যদিও, সোহান এত দূরেরটা ভাবতে চান না। তার চিন্তা ম্যাচ বাই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)