ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নায়ক থেকে রাতারাতি ভিলেন হয়ে গেলেন মুস্তাফিজ
প্রথম ইনিংসে ১৭ ওভার শেষে ১৪২ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। উইকেটে দ্রুত রান তোলার মিশনে ছিলেন শাহবাজ খান ও দীনেশ কার্তিক। আসরে দুর্দান্ত ছন্দে থাকা কার্তিক চড়াও হন মুস্তাফিজের প্রতি।
প্রতিটি বলেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় ছিলেন কার্তিক। সফলও হন। মুস্তাফিজের সেই ওভারে চারটি চারের পাশাপাশি দুটি ছয়ও হাঁকান কার্তিক। নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৮৯ রান।
ম্যাচ শেষে পান্ত বলেন, 'মুস্তাফিজের ওই ওভার ম্যাচ বদলে দিয়েছে। আমার ধারণা, আরেকটু পরিকল্পনা অনুযায়ী বল করতে পারতাম আমরা। কিন্তু শেষ দিকে দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দিয়েছিলেন। এর আগেও বলেছি, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।'
ম্যাচটিতে ৪৮ রান খরচ করলেও উইকেটশুন্য ছিলেন মুস্তাফিজ। নিঃসন্দেহে বাংলাদেশের এই পেসারের খেলা অন্যতম বাজে ম্যাচ ছিল এটি।
লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৩ রান তোলে দিল্লি। ৩৮ বলে ৬৬ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন পান্ত নিজেও। কিন্তু ম্যাচ বের করতে পারেননি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)