ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

১৫ কোটি পাওয়ার যোগ্য নন ভারতীয় তারকা

২০২২ এপ্রিল ১৭ ১০:২০:৫৫

১৫ কোটি পাওয়ার যোগ্য নন ভারতীয় তারকা

অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন অবশ্য মোটেও বিস্মিত নন মুম্বাইয়ের এমন পারফরম্যান্সে। তার মতে, এবারের মেগা নিলামে ভয়াবহ সব ভুল সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। বিশেষ করে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ইশান কিশানকে কেনা ঠিক হয়নি বলে মনে করেন ওয়াটসন।

আইপিএলের এবারের মেগা নিলামের আগে রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব ও কাইরন পোলার্ডকে রিটেইন করেছিল মুম্বাই। এরপর নিলাম থেকে সোয়া ১৫ কোটি রুপিতে তরুণ উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশান এবং ৮ কোটিতে ইনজুরিতে থাকা পেসার জোফ্রা আর্চারকে দলে নেয় তারা।

এসব সিদ্ধান্ত মোটেও যৌক্তিক মনে করছেন না ওয়াটসন। দ্য গ্রেড ক্রিকেটারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে মুম্বাই। এটি আমাকে মোটেও অবাক করেনি। কারণ তাদের মেগা নিলামটি মোটেও ভালো ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘ইশান কিশানের ওপর তারা এতো বেশি অর্থ খরচ করেছে! ঠিক আছে সে প্রতিভাবান এবং স্কিল সম্পন্ন খেলোয়াড়। তবে এতো বেশি পাওয়ার যোগ্য নয়। এছাড়া আর্চারের জন্যও অনেক টাকা খরচ করেছে। যা তাদের দলে বেশ কিছু শূন্যতা রেখে দিয়েছে।’

ইশানের এতো উচ্চ মূল্যে ওয়াটসনের সমর্থন না থাকলেও, চলতি আসরে মুম্বাইয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭৮ রান করেছেন তিনিই। আসরের প্রথম ম্যাচেই খেলেছিলেন ৮১ রানের ঝকঝকে এক ইনিংস। পরের ম্যাচেও করেন ৫৪ রান। তবে শেষ তিন ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি ইশান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ