ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টানা ৬ ম্যাচে হারল মুম্বাই
মুম্বাইয়ের ব্র্যাব্রোন স্টেডিয়ামে আগে ব্যাটিং করে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ। বড় লক্ষ্য তাড়ায় মুম্বাইয়ের কোনো ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেননি। ১৮১ রানে থামা মুম্বাইয়ের হার ১৮ রানে। সর্বোচ্চ ৩৭ রানে এসেছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে।
জয়ের জন্য ২০০ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় মুম্বাই। আভেষ খানের অফ স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথ ডেলিভারিতে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৬ রান করা রোহিত। এরপর অবশ্য তিনে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন ডেওয়াল্ড ব্রেভিস।
মাত্র ১৩ বলে খেলেছেন ৩১ রানের ঝড়ো ইনিংস। তবে ব্রেভিসের ঝড় থামান আভেষ। ডানহাতি এই পেসারের মিডল স্টাম্পের ফুল টস ডেলিভারিতে এক্সট্রা কভারে থাকা দীপক হুদাকে ক্যাচ দিয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার তরুণ এই ব্যাটার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আউট হয়েছেন ইশান কিশানও।
পুরোটা সময় অস্বস্তি নিয়ে ব্যাটিং করা ইশানকে বোল্ড করেছেন মার্কোস স্টইনিস। ডানহাতি এই পেসারের বলে ফেরার আগে করেছেন ১৩ রান। এরপর সূর্যকুমার খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও প্রয়োজন অনুযায়ী রান তুলতে পারেননি।
২৬ বলে ২৬ রান করা তিলক ভার্মা আউট হওয়ার পর ফিরেছেন সূর্যকুমার। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৭ রান। শেষ দিকে কাইরন পোলার্ডের ১৪ বলে ২৪ এবং জয়দেব উনাদকাটের ৬ বলে ১৪ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। লক্ষ্ণৌর হয়ে তিনটি উইকেট নিয়েছেন আভেষ।
এর আগে রাহুলের সেঞ্চুরিতে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ। ৬০ বলে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লক্ষ্ণৌর অধিনায়ক। এ ছাড়া মনিষ পাণ্ডের ব্যাট থেকে ৩৮ এবং ডি কক করেছেন ২৪ রান। মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন উনাদকাট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)