ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

পয়েন্ট টেবিল পাল্টে দেয়ার এটাই সুযোগ মুস্তাফিজদের

২০২২ এপ্রিল ১৬ ১৯:২৩:০৮

পয়েন্ট টেবিল পাল্টে দেয়ার এটাই সুযোগ মুস্তাফিজদের

টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর পরপর দুই ম্যাচে হেরে কিছুটা বাজে ভাবে শুরু করে দিল্লি। তবে শেষ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দিল্লির জয় দুটি। যেখানে তারা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।

তবে আজ যদি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় লাভ করতে পারে তাহলে রান রেট পয়েন্টে এগিয়ে থেকে এক লাফে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে মোস্তাফিজুর রহমানের দল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচেই বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনিই।

এর মধ্যে নিজের প্রথম ম্যাচে তিন উইকেটে তুলে নিলেও পরের দুই ম্যাচে উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বনিম্ন ইকোনমিক রেট বোলার মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ১২ ওভারে মাত্র ৭০ রান দিয়েছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত মুস্তাফিজের ইকোনমিক রেট ৫.৮৩।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ