ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ধোনি,রোহিত ও কোহলিরা যা পারেননি,সেই ইতিহাস গড়লেন রাহুল
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন লখনৌ অধিনায়ক। তার ব্যাট থেকে এসেছে ৬০ বলে ৯ চার ও ৫ ছয়ের মারে ১০৩ রানের অপরাজিত ইনিংস। এছাড়া মানিশ পান্ডে ৩৮ ও কুইন্টন ডি কক করেছেন ২৪ রান।
এই শতরানের ইনিংসের মাধ্যমে আইপিএল ইতিহাসে উঠে গেছে রাহুলের নাম। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। তার আগে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, ক্রিস গেইলসহ ৪৮ জন খেলেছেন ১০০টি আইপিএল ম্যাচ।
কিন্তু কেউই নিজেদের শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। রাহুল তার এই ১০০ আইপিএল ম্যাচে ফিফটি পেরিয়েছেন মোট ৩১ বার। যার মধ্যে তিনটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। আইপিএলে তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শুধু চারজন (ক্রিস গেইল, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন) ব্যাটার।
তিন সেঞ্চুরির ইনিংসে যথাক্রমে ১৩২*, ১০০* ও ১০৩* রান করেছেন রাহুল। অর্থাৎ তিন ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে তিনটি অপরাজিত সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন রাহুল।
আইপিএল ইতিহাসে মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে একের বেশি সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। এছাড়া মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে একই দলের বিপক্ষে একাধিক সেঞ্চুরি করলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)