ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনাকে নিয়ে ‘অদ্ভুত’ ভবিষ্যদ্বাণী
সাত মাস আগেই ২০২২ বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি।তবে ইএসপিএনের এই পাগলামি আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মাঠে। কারণ আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছে ইএসপিএন। তারা বলছে – এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়বে আর্জেন্টিনা! শিরোপা নেবে ব্রাজিল।
আর্জেন্টিনা কীভাবে এবং কেন বাদ পড়বে সে বিশ্লেষণও করেছে ওয়েবসাইটটি।যদিও ইএসপিনের এই বিশ্লেষণ উড়িয়ে দেবেন বাংলাদেশের আজেন্টিনা সমর্থকরা।
গত ৫ এপ্রিল ইএসপিএনে বিশ্লেষণটি নিয়ে হাজির হন রায়ান ও’হ্যানলন।তার বিশ্লেষণে উঠে এসেছে – বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬৪ ম্যাচে প্রতিটির ফল কী হতে পারে, নকআউট পর্বে কারা উঠবে। এসব শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ কে ঘরে নিয়ে ফিরবে!
খেলোয়াড়ের ব্যক্তিগত রেটিং আর দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ইতিহাসে কোন দল গড়ে কেমন গোল খেয়েছে আর দিয়েছে, এসব বিচার করে বিশ্লেষণ করেছেন রায়ান ও’হ্যানলন।রায়ানের মতে, গ্রুপ সি থেকে সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠবে আর্জেন্টিনা। সঙ্গে উঠবে পোল্যান্ড। ঝরে পড়বে মেক্সিকো ও সৌদি আরব।কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কপাল পুড়বে মেসি-ডি মারিয়াদের। আর্জেন্টিনা নাকি হেরে যাবে শক্তিশালী ফ্রান্সের কাছে।
এর আগে গ্রুপ ডি থেকে দারুণ খেলে ডেনমার্কের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করবে ফ্রান্স। গ্রুপ সেরা হবে ডেনমার্ক।তাই শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে আলবিসেলেস্তেতেদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)