ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
কলকাতাকে উড়িয়ে দিলো হায়দরাবাদ
আইপিএলে শুক্রবার রাতে কলকাতাকে হেসেখেলে হারিয়েছে কেন উইলিয়ামসের দল। ১৭৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ৭ উইকেট আর ১৩ বল হাতে রেখেই।
অথচ রান তাড়ায় নেমে ৩৯ রানের মধ্যে দুই ওপেনার অভিষেক শর্মা (৩) ও কেন উইলিয়ামসনকে (১৭) হারায় হায়দরাবাদ। এরপর রাহুল ত্রিপাথি আর এইডেন মার্করাম মিলে শেষ করে দিয়েছেন কলকাতার আশা।
তৃতীয় উইকেটে ত্রিপাথি-মার্করাম মিলে গড়েন ৫৪ বলে ৯৪ রানের ম্যাচ জেতানো এক জুটি। ২১ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন ত্রিপাথি। ১৫তম ওভারে এসে ৩৭ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৭১ করে আউট হন তিনি।
তবে মার্করাম একদম খেলে গেছেন শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাঁকানো এ ব্যাটার অপরাজিত থাকেন ৩৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে, যে ইনিংসে ৬ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি।
এর আগে আন্দ্রে রাসেল আর নিতিশ রানার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। রাসেল ২৫ বলে খেলেন ৪৯ রানের হার না মানা ইনিংস। রানা করেন ৩৬ বলে ৫৪।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কলকাতার। সাড়ে ৪ ওভার পার হতেই ৩১ রানে শীর্ষ ৩ ব্যাটারকে হারিয়ে বসে তারা। অ্যারন ফিঞ্চ ৭, ভেঙ্কটেশ আয়ার ৬ আর সুনিল নারিন এক ছক্কা হাঁকিয়েই (২ বলে ৬) সাজঘরের পথ ধরেন।
সেখান থেকে শ্রেয়াস আয়ারের দলকে টেনে তোলার চেষ্টা। কিন্তু কলকাতা অধিনায়ক ২৫ বলে ২৮ করে উমরান মালিকের বলে বোল্ড হলে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে বসে দলটি।
তবে মিডল অর্ডারে নিতিশ রানা ঝড় তুলে ঠিকই কলকাতাকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছেন। ৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে ১৮তম ওভারে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
পরের কাজটা একাই সেরেছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী এক ইনিংস বেরিয়ে আসে ক্যারিবীয় অলরাউন্ডারের উইলো থেকে।
হায়রাবাদের টি নটরাজন ৩৭ রানে ৩টি এবং উমরান মালিক ২৭ রানে নেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)