ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রাপ্য সম্মান পাচ্ছেন না বাবর
অনেকে মনে করেন ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। এদিকে মোহাম্মদ কাইফ মনে করেন, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণভাবে পারফর্ম করলেও প্রাপ্য সম্মান পাচ্ছেন না বাবর।
স্পোর্টসকিডার একটি শো’তে এমনটা বলেছেন ভারতের সাবেক এই ব্যাটার। এ প্রসঙ্গে কাইফ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট আসল প্রতিভা খুঁজে পেয়েছে। সেখানে বাবর আজম রয়েছে। আমি শাহীন শাহ আফ্রিদিকে পছন্দ করি। সে খুব ভালো করছে।’
তিনি আরও যোগ করেন, ‘বাবর আজম দারুণ খেলছে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছে। সে তার পারফম্যান্সের প্রাপ্য সম্মান পাচ্ছে না। কিন্ত সে পাকিস্তানের অমূল্য সম্পদ।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক। টেস্টে সিরিজে ১৯৬ রানের ইনিংস খেলার পর ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান তাড়ার ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানকে জিতিয়েছিলেন তিনি। এরপর বাবরের প্রশংসা করে টুইট করেছিলেন কাইফ। যেখানে ভারতের সাবেক এই ব্যাটার লিখেছিলেন, ‘বাবরের স্কিল, টেকনিক এবং কলিজা আছে। সে যখন বড় রান তাড়া করে তখন স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)