ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রিয়াদের ‘৪৭’ বলে ‘৭০’ রানের টর্নেডো ইনিংসে বড় পুঁজি
ব্যাট হাতে কী ঝড়টাই না তুললেন মোহামেডানের এ অধিনায়ক। টস জিতে আগে ব্যাট করা মোহামেডানের শুরুটা ভালোই হয়। দুই ওপেনার রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমন মিলে ৫৪ রান যোগ করেন। মাশরাফির বলে ৩৪ বলে ৩১ রান করে এলবিডব্লুর শিকার হন রনি।
ইমনের ব্যাটিং ঝড় শুরু হয় তারপরেই। শ্রীলঙ্কান ক্রিকেটার কুশলকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ইমনকে। ৫১ বলে ৫০ পূর্ণ করার পরই আগ্রাসী মেজাজে দেখা যায় ইমনকে। তার মধ্যে অপরপ্রান্তে থাকা কুশলও নিজের খেলার ধরণে পরিবর্তন আনেন।
দারুণ খেলতে থাকা ইমনের ইনিংস থামে ব্যক্তিগত ৭৬ রানে। ৬৮ বলে সাত চার ও চার ছয়ে ৭৬ রান করে চিরাগের বলে আউট হন। ৩০তম ওভারে নাবিল সামাদের দ্বিতীয় বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ৯ বলে ২ রান সৌম্য। পরবর্তীতে নাঈমের ওভারে ১৭ রান নিয়ে আক্রমণাত্মক খেলার আভাস দেন কুশল।
তাঁর শতকটি আসে ৩৫.১ ওভারে। প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৮৯ বলে শতক পূর্ণ করেন এ লঙ্কান ব্যাটার। শতক পূর্ণ করেই তানভিরের বলে আউট হন কুশল (১০১)। তাঁর বিদায়ের পর ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ৪০তম ওভারের প্রথম বলে ডিপ পয়েন্টে চার মেরে মাত্র ২৪ বলেই অর্ধশতক তুলে নেন এ অভিজ্ঞ ব্যাটার।
অর্ধশতক করেই থেমে থাকেনি তাঁর ব্যাট। দলকে ভালো স্কোরের দিকেও এগিয়ে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ। একপাশ থেকে যখন উইকেট হারাচ্ছিল তখন দ্রুত রান তোলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর ইনিংস থামে ৭০ রানেই। ১৩ বল বাকি থাকতেই মেহেদী হাসান রানার বলে মাহমুদউল্লাহর ক্যাচ নেন ডিপ মিড উইকেটে থাকা তানভির হায়দার। তাঁর এই টর্নেডো ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)