ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবার শুরু হচ্ছে মাশরাফী মাহমুদউল্লাহর লড়াই
তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েও আসরটা একেবারেই ভালো গেলো না মোহামেডানের। ৯ ম্যাচে চার জয় আর ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকায়, সুপার সিক্সে খেলা অনেকটাই অনিশ্চিত সাদা-কালোদের। চলতি লিগে সৌম্য-মাহমুদউল্লাহ-হাফিজরাও নিজেদের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি। সেই সাথে বোলাররাও ব্যর্থ হয়েছেন।
গেলো ম্যাচে বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে জিতলেও, হেড টু হেড ও রান রেটের সমীকরণে সুপার সিক্সে খেলার সম্ভাবনা নেই বললেই চলে ঐতিহ্যবাহী মোহামেডানের। অন্যদিকে, মাশরাফীর নেতৃত্বে দারুণ খেলে সুপার সিক্স নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে রূপগঞ্জ।
গেলো ম্যাচে আশরাফুলের ব্রাদার্সকে হারিয়ে নির্ভার রকিবুল-সাব্বির রহমানরা। তার ওপর ফর্মে থাকা নাঈম ইসলাম-তানজিদরা সেরাটা দিয়ে মোহামেডানের বিপক্ষে জিততে চায়। এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে সুপার সিক্সে উঠেছে নবাগত রূপগঞ্জ টাইগার্স।
বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গাজী গ্রুপের দেওয়া ২০৫ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মার্শাল আইয়ুবের দল। বল হাতে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করা রূপগঞ্জের নাসুম আহমেদ হয়েছেন ম্যাচসেরা।
১০ ম্যাচ শেষে রূপগঞ্জ টাইগার্সের পয়েন্ট ১০। রান রেট ০.১০০। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পয়েন্টও ১০। তবে তারা রানরেটে রূপগঞ্জের চেয়ে পিছিয়ে আছে। গাজী গ্রুপ টেবিলের ছয়ে থাকলেও, তাদের সুপার লিগ যাত্রা নির্ভর করছে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচের ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)