ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
গুজরাটের কাছে পাত্তাই পাচ্ছে না অন্য দল গুলো
মুম্বাইর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠার পাশাপাশি রান রেটও বাড়িয়ে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
৫ ম্যাচ শেষে গুজরাট টাইটান্সের ৪ জয়ে পয়েন্ট এখন ৮। ৬ পয়েন্ট করে নিয়ে পরের অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস থেমে গেছে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে। জস বাটলার ২৪ বলে ৫৪ রান করার পরও গুজরাট টাইটান্সের ধারে কাছে যেতে পারলো না রাজস্থান।
মূলতঃ যশ দায়াল এবং লকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ের সামনে কুলিয়ে উঠতে পারেনি রাজস্থানের ব্যাটাররা। শুরুতেই ওপেনার দেবদূত পাডিক্কাল কোনো রান না করে ফিরে যান। গোল্ডেন ডাক মারেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনকে নামানো হয় তিন নম্বরে। ৮ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি।
অধিনায়ক সাঞ্জু স্যামসন রান আউটে ফিরে যান সাজঘরে মাত্র ১১ রান করে। রাশি ফন ডার ডুসেন করেন ৬ রান। শিমরন হেটমায়ার ১৭ বলে করেন ২৯ রান। রায়ান পরাগ করেন ১৮ রান এবং জিমি নিশাম করেন ১৭ রান।
যশ দায়াল এবং লকি ফার্গুসন নেন ৩টি করে উইকেট। মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া নেন ১টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল গুজরাট টাইটান্স। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৫২ বলে খেলেন অপরাজিত ৮৭ রানের ইনিংস। ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মারও মারেন তিনি। ৪৩ রান করেন অভিনব মনোহর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)