ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শুধু রাজস্থান নয়, ভারতেরও সেরা ফিনিশার হতে চান পরাগ
গুয়াহাটিতে বেড়ে ওঠা এই অলরাউন্ডার আইপিএলে নিজেকে প্রমাণ করার পর জাতীয় দলের হয়েও সেরা ফিনিশার হয়ে উঠতে চান বলে জানিয়েছেন তিনি। নিজের অলরাউন্ড দক্ষতা দিয়ে রাজস্থান ও ভারতীয় দলের জন্য অবদান রাখতে চান তিনি।
এ প্রসঙ্গে পরাগ বলেছেন, 'আমি নিজের খুব বেশি প্রশংসা করতে চাই না। আমি মনে করি আমি শুধু রাজস্থান রয়্যালসের জন্যই নয় ভারতের হয়েও সেরা ফিনিশার হতো পারবো। আমার সেই দক্ষতা রয়েছে এবং আমি একজন অলরাউন্ডার। শুধু ব্যাটিং নয় ফিল্ডিং ও বোলিংয়েও অবদান রাখার সুযোগ আছে।'
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন পরাগ। ২০১৯ সালে এই রাজস্থানের হয়েই আইপিএলে অভিষেক হয় তার। এরপর থেকে দলটির ঘরের ছেলে হয়ে উঠেছেন তিনি। এবার পরাগকে পেলে অন্য দলগুলোর সঙ্গে রীতিমত লড়াই করেছে রাজস্থান।
পরাগ জানিয়েছেন তার উন্নতির অনেক জায়গা রয়েছে। এ প্রসঙ্গে তার ভাষ্য, 'আমার উন্নতির অনেক সুযোগ রয়েছে এবং ধারাবাহিক হতে হবে। কিছু জায়গায় আমাকে অনেক কাজ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমি রাজস্থান রয়্যালস ও ভারতের হয়ে এটা করতে পারবো।'
এখন পর্যন্ত আইপিএলে ৩৪ ম্যাচ খেলেছেন এই ফিনিশার। ১৫.৮৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৬৪ রান। স্ট্রাইক রেটটাও দারুণ ১২০.১৩। লেগ ব্রেক বোলিংটাও খারাপ করেন না তিনি। যদিও আইপিএলে এখনও পর্যন্ত বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)