ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো রেকর্ড গড়লেন সাউদি, টেস্টের সেরা কনওয়ে
এর মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনালে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে শিরোপা জেতানো ম্যাচটিও অন্তর্ভুক্ত। এই সময়ে টেস্টে তার সেরা বোলিং ফিগার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। মাত্র ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি।
কেন উইলিয়ামসের অনুপস্থিতিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিয়েছেন এই পেসার। পুরস্কার জেতার পর প্রতিক্রিয়া জানিয়ে সাউদি বলেন, ‘অধিকাংশ ক্রিকেটারের মতো আমিও বেড়ে উঠেছি স্যার রিচার্ড হ্যাডলির কীর্তিকলাপের কথা শুনে এবং এ বছর তার নামে দেওয়া পুরস্কার জেতাটা সম্মানের। এই প্রশংসাগুলো সুন্দর।
আমি মনে করি, এটা আমাদের একটা গ্রুপ হয়ে একত্রে করা কাজ ও দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলার ফলের প্রতিফলন।’ স্যার রিচার্ড হ্যাডলি স্বয়ং এই পুরস্কারের নির্বাচক কমিটির সদস্য ছিলেন। তিনি ৩২ বছর বয়সী সাউদির উচ্চকিত প্রশংসা করেন।
স্যার হ্যাডলি বলেন, তিনি অনেক খুশি হবেন যদি এই সিমার তার ৪৩১ উইকেটের পাহাড় ডিঙিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারেন। সাউদির এখন পর্যন্ত ক্রিকেটের লঙ্গার ভার্সন টেস্ট ক্রিকেটে ৩৩৮টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে দুই সেঞ্চুরি হাঁকানো উইল ইয়ং পুরষদের ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন।
মেয়েদের ক্রিকেটে সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এমেলিয়া কার। ট্রেন্ট বোল্ট ও সোফি ডেভিন সেরা টি টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়ে ৬৩.৯১ গড়ে ৭৬৭ রান সংগ্রহ করে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)