ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ: আর একবার ভুল করলেই নিষিদ্ধ হবেন রোহিত
চলমান আসরে সময়টা মোটেই ভালো কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। তার নেতৃত্বে এবারের আসরে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি আইপিএলের সফলতম দলটি। পাঁচ ম্যাচের সবকটিতে হেরেছে তারা। টানা ম্যাচ হারে ইতোমধ্যেই রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর পাঁচ ম্যাচের দুটিতেই স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি হতে হলো মুম্বাইয়ের অধিনায়ককে।
বুধবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভারের রেটের ফাঁদে পড়েন রোহিত।
হিতের জরিমানার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে আইপিএল কতৃপক্ষ, ‘১৩ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রযোজ্য আইপিএলের নিয়মের অধীনে এটা যেহেতু দলের দ্বিতীয় ভুল, তাই মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে ২৪ লাখ রূপি জরিমানা করা হয়েছে।’
কেবল অধিনায়ক রোহিত নয়, জরিমানা গুনতে হচ্ছে দলের বাকি ক্রিকেটারদেরও। আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত সেই বিবৃতিতে আরও বলা হয়, ‘দলের বাকি খেলোয়াড়দের ৬ লাখ রূপি কিংবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ হারে জরিমানা পরিশোধ করতে হবে।’
আইপিএলের নিয়ম অনুযায়ী, রোহিত যদি তৃতীয়বার স্লো ওভার রেটের ফাঁদে পড়েন, তাহলে ৩০ লাখ রূপি জরিমানার পাশাপাশি পেতে হবে এক ম্যাচের নিষেধাজ্ঞাও। তাইতো আগামী ম্যাচগুলোতে দলকে জয়ের ধারায় ফেরানোর পাশাপাশি স্লো ওভার রেটের খড়গ থেকে রেহাই পাওয়ার বাড়তি চিন্তা মাথায় রাখতে হচ্ছে রোহিতকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)