ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

‘নিশ্চিহ্ন’ ইমরান খান, পাকিস্থানের নিয়ম পাল্টে দিলেন রমিজ রাজা

২০২২ এপ্রিল ১৪ ১৩:৪০:০২

‘নিশ্চিহ্ন’ ইমরান খান, পাকিস্থানের নিয়ম পাল্টে দিলেন রমিজ রাজা

গত সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ। সংস্থাটির ৩৬তম চেয়ারম্যান হিসেবে তার দায়িত্বের মেয়াদ ৪ বছর। তবে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান রমিজকে পিসিবি প্রধান বানিয়েছিলেন বলে ইমরানের ক্ষমতার পতন ঘটার সাথে সাথে শঙ্কায় পড়ে গেছে রমিজের ভবিষ্যৎও।

পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে, বর্তমান প্রধানমন্ত্রী ও সরকারদলের অনুসারী নাজাম শেঠি আবারও বসতে পারেন পিসিবি প্রধানের আসনে। তবে তাই বলে রমিজ হাল ছেড়ে দিচ্ছেন না। পিসিবি চেয়ারম্যান হিসেবে তার ভবিষ্যৎ তিনি ছেড়ে দিচ্ছেন নতুন সরকারের হাতে।

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে রমিজ বলেন, ‘এটা পুরোপুরি ভুল খবর।’

রমিজ স্বপদে থাকবেন কি না তা সময়ই বলে দেবে। তবে নতুন সরকার ইতোমধ্যে ইমরানকে নিশ্চিহ্ন করে ফেলেছে পিসিবির ওয়েবসাইট থেকে। প্রধানমন্ত্রী হওয়ার পর পিসিবির প্যাট্রন ইন চিফ ছিলেন ইমরান খান। সেই আসনে বসানো হয়েছে নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে, যিনি পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

পিসিবির ওয়েবসাইট থেকে ইতোমধ্যে ইমরানের ছবি ও নাম মুছে ফেলা হয়েছে। সেখানে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের কোনো চিহ্নও রাখা হয়নি। সাঁটিয়ে দেওয়া হয়েছে শেহবাজের ছবি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ