ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ছক্কার নতুন রেকর্ড : সবচেয়ে কম বয়সে সর্বোচ্চ ছক্কা হাঁকালেন বেবি এবি
বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা এবং ইশান কিষাণের মতো দলের ২ স্তম্ভকে হারিয়ে চাপে পড়ে যায়। তবে ডেওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা দলের হাল ধরেন। বিশেষ করে ‘বেবি এবি’ মুম্বইয়ের ইনিংসের নবম ওভারে একেবারে ম্যাচের অঙ্কই বদলে দেন।
এই ওভারে বল করতে এসেছিলেন রাহুল চাহার। চাহারের প্রথম বলে তিলক বর্মা ১ রান নিলে স্ট্রাইকে আসেন ব্রেভিস। এর পর বাকি পাঁচটি বলে যেন সুনামী বয়ে যায়। ৪-৬-৬-৬-৬- শেষ পাঁচ বলে ‘বেবি এবি’র সংগ্রহ। যার সুবাদে নবম ওভারে ওঠে মোট ২৯ রান। আর মুম্বই ইন্ডিয়ান্স ৮ ওভারে ২ উইকেটে ৬৩ রান থেকে করে ফেলে ৯ ওভারে ২ উইকেটে ৯২ রান। আর ব্রেভিস ১৬ বলে ১৬ থেকে পৌঁছে যান ২১ বলে ৪৪-এ।
যে রকম আগ্রাসী মেজাজে ব্যাট করলেন ব্রেভিস, তাতেই বোঝা যায়, তাঁকে কেন বেবি এবি বলে ডাকা হয়। শেষ পর্যন্ত ব্রেভিস অবশ্য ২৫ বলে ৪৯ করে সাজঘরে ফেরেন। ইনিংসে হাঁকান ৫ ছক্কা। ১৮ বছরের কম বয়সে এক ইনিংসে ৫ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন বেবি এবি।
Most sixes in IPL innings by a player aged 18 or less:
5 - Dewald Brevis v PBKS, today4 - Ishan Kishan v RCB, 20174 - Ishan Kishan v SRH, 20174 - Prithvi Shaw v RR, 20184 - Abhishek Sharma v RCB, 2018#IPL2022 #MIvPBKS
— Kausthub Gudipati (@kaustats) April 13, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)