ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লজ্জা ও হতাশা নিয়ে দেশে ফেরার ২৪ ঘণ্টা পার না হতেই হাজির হলেন লিটন মুমিনুলরা
দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই নিজ নিজ দলের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে গেছেন লিটন, মুমিনুল ও মাহমুদুল জয়। তিনজনই খেলছেন আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংকের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিতে। যেখানে আগে ব্যাট করছে আবাহনী।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রাইম ব্যাংক। তাদের হয়ে এবারের লিগে প্রথমবারের মতো খেলতে নেমেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে আবাহনীর জার্সিতে খেলছেন লিটন ও জয়।
আগের ম্যাচগুলোতে আবাহনীর হয়ে ইনিংস সূচনা করা মুনিম শাহরিয়ার ও নাইম শেখের জায়গায় দলে ঢুকেছেন লিটন ও জয়। জাকের আলি অনিকের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল জয়কে। নতুনভাবে তার শুরুটাও বেশ ভালো ছিল।
কিন্তু রাকিবুল হাসানের করা অষ্টম ওভারের প্রথম বলে স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়ে যান জয়। তার ব্যাট থেকে আসে তিন চারের মারে ১৯ বলে ২১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪৯ রান করেছে আবাহনী। জাকের ১৯ ও লিটন ৫ রান নিয়ে খেলছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)