ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
‘ভারতের নেতৃত্বের চাপে আইপিএলে নিষ্প্রভ রোহিত’
আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতাটিতে রোহিতের নেতৃত্বেই তারা জিতেছে সর্বোচ্চ পাঁচটি শিরোপা। কিন্তু চলতি আসরে এখনও জয়ের স্বাদই পায়নি দলটি। হেরেছে নিজেদের প্রথম চার ম্যাচেই।
ব্যাট হাতে রোহিতও নিজেকে খুঁজে ফিরছেন। চার ম্যাচে একবার কেবল পার করতে পেরেছেন ত্রিশের ঘর। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, নিজেদের প্রথম ম্যাচে। পরের তিন ইনিংসে তার রান যথাক্রমে ১০, ৩ ও ২৬।
ভারতের অধিনায়কত্ব পাওয়ার পর মুম্বাইয়ের হয়ে এটা রোহিতের প্রথম আইপিএল। চার ম্যাচ পেরিয়ে গেলেও তার এখনও বড় ইনিংস খেলতে না পারার কারণের পেছনে জাতীয় দলের দায়িত্বের চাপের প্রভাব দেখছেন স্মিথ। ক্রিকেট ডটকমের সঙ্গে মঙ্গলবার আলাপচারিতায় সেটাই বোঝাতে চাইলেন তিনি।
“ভারতের সাদা-বলের অধিনায়ক হওয়ার পর এই প্রথম সে (রোহিত) মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছে। সেই মানসিক চাপ কি আইপিএলে প্রভাব ফেলছে? এটা বিবেচনার বিষয়। মুম্বাইয়ের ব্যাটিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্র রোহিত। তাই স্মিথের বিশ্বাস, রোহিত রানে ফিরলে মুম্বাইও ম্যাচ জেতা শুরু করবে।
“দলের টপ অর্ডারে রোহিত হলো শক্তি। সে দলকে ভালো শুরু এনে দেয়, ভিত গড়ে দেয় যেটা সবাইকে ভালো খেলার সুযোগ দেয়। যখন সে রান করতে শুরু করবে, মুম্বাইও অনেক ম্যাচ জেতা শুরু করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)