ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রোহিত শর্মাকে বাদ দিয়ে মুম্বাইয়ের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন মাঞ্জরেকার
আইপএলের এবারের আসরে ইতোমধ্যেই চার ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই। কিন্তু এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। আসরের অন্যতম সফল এই দলটি পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। দলের মতোই ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত। তাই নিজের ওপর চাপ কমাতে তাকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন সঞ্জয়। রোহিত নেতৃত্ব ছাড়লে কাইরন পোলার্ড মুম্বাইকে নেতৃত্ব দেয়ার সামর্থ্য রাখেন বলে মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
সঞ্জয় বলেন, ‘আমি মনে করি, কোহলির মতো রোহিতেরও অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। তাহলে তার ওপর কিছুটা চাপ কমবে এবং বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে পারবে। পোলার্ডকে দায়িত্ব দেয়া যেতে পারে, আন্তর্জাতিক ক্রিকেটে সে অধিনায়ক হিসেবে ভালো করছে।’
আইপিএলে মুম্বাইয়ের মতোই রোহিতের ব্যক্তিগত রেকর্ডও উজ্জ্বল। এখনও পর্যন্ত সব আসর মিলিয়ে ২১৭ ম্যাচে প্রায় ৩১ গড়ে করেছেন ৫৬৯১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৩০ স্ট্রাইকরেটে। ৪০টি হাফসেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক।
অথচ এবারের আসরে চার ম্যাচে ২০ গড়ে রোহিত করেছেন ৮০ রান। যেখানে তিনি বাটিং করেছেন ১২৫ গড়ে। আর এক ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ৪১ রান। দলের মতোই ফর্মহীনতায় ভুগছেন এই অভিজ্ঞ ওপেনার।
সঞ্জয় বলেন, ‘শেষ তিন-চার মৌসুমে তার ব্যাটিং গড় ৩০ এর নিচে, স্ট্রাইকরেটও ১৫০-১৬০ না। তবে ভারতের হয়ে তার পরিসংখ্যান আরও ভালো, কারণ তখন সে শুধুই নিজেকে নিয়ে চিন্তা করে। কিন্তু আইপিএলে সে এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)