ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

এখনও শিখছেন মুমিনুলরা, শিখবেন ও শিখতেই থাকবেন

২০২২ এপ্রিল ১৩ ২০:৩৪:৩৪

এখনও শিখছেন মুমিনুলরা, শিখবেন ও শিখতেই থাকবেন

বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি প্রোটিয়ায় একশ রানের নিচে বাংলাদেশ অলআউট হয়েছে দুইবার। ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ অধিনায়ক মুমিনুল হক নিজে। চার ইনিংসে করতে পেরেছেন মাত্র ১৩ রান।

দক্ষিণ আফ্রিকায় আরেকটি শিক্ষা সফর শেষে আজ (১৩ এপ্রিল) দেশে ফিরেছেন অধিনায়কসহ ৮ ক্রিকেটার। আর ফিরেই সাংবাদিকদের সামনে অধিনায়ক মুমিনুল বললেন, শিখতে হবে আরও। শেখার নেই কোনো শেষ।

মুমিনুল বলেন, ‘টেস্ট সিরিজ যদি আমি আগামী দুই বছরও খেলি, সারা জীবনেও খেলি, টেস্টে কিন্তু উন্নতির শেষ নাই। টেস্ট কিন্তু ওয়ানডের মতো নয়। এখানে পাঁচদিনের প্রত্যেকটি সেশনে ব্যাটিং, বোলিং সবকিছুই গুরুত্বপূর্ণ।

ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ব্যাটিং করা, সিচুয়েশন মেনে খেলা। আমাদের টেস্ট টিমের অনেক ইম্প্রুভ করা লাগবে। এটা আমি সবসময় বলি। জিতলেও বলি, হারলেও বলি।’

টাইগার টেস্ট অধিনায়ক আরও যোগ করেন, ‘জিতি বা হারি, প্রত্যেক সিরিজে কিন্তু শেখার অনেক কিছু থাকে। আপনি যদি শেখা বাদ দেন, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না। শেখার অনেক কিছুই আছে।

ব্যাটিংয়ে আপনি স্পিন কিভাবে হ্যান্ডেল করবেন। পেস বোলাররা নতুন বা পুরাতন বলে কোথায় বোলিং করবে, শেষ সেশনে কোথায় বোলিং করবে এসবও শেখার বিষয়।’

মুমিনুল আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে কিছু কিছু সেশন থাকে যখন আপনি ডমিনেট করতে পারবেন আবার অনেক সময় পারবেন না। যে সেশনে ডমিনেট করতে পারবেন না, সে সেশনে আপনি কিভাবে ব্যাক করতে পারবেন, এটাও শেখা দরকার।’

২২ বছরে ১৩০ টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ। সামনের মাসে (মে) শ্রীলঙ্কার বিপক্ষে আবার ২টি টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে মুমিনুলদের শেখার কোনো শেষ হবে না। মুমিনুলরা এভাবেই শিখে যাচ্ছেন, শিখে যাবেন আর শিখতেই থাকবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ