ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৪ বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশ
তবে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে বাংলাদেশের জন্য ২০২৪ বিশ্বকাপ সরাসরি খেলাটা কঠিন হয়ে পড়েছে। নিশ্চিতভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকবেন না যুক্তরাষ্ট্র। উইন্ডিজের ও শীর্ষ আটে থাকার সম্ভাবনা কম। যদি এ দুই দল শীর্ষ ৮ এর বাইরে থাকে তা হলেও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবেন। ফলে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। যা সম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বেশ কঠিনই মনে হচ্ছে।
শীর্ষ ছয়ে না থাকতে পারলেও অবশ্য বাছাইয়ের মাধ্যমে খেলার সুযোগ থাকবে টাইগারদের। বেশ লম্বা সময় ধরেই বিসিবি পরিকল্পনা করেছিল যাতে ভবিষ্যতে আর কোন বিশ্বকাপের বাছাই পর্ব না খেলতে হয় বাংলাদেশকে। সে পথে কিছুটা এগোতে ও পেরেছিল বিসিবি। ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন টাইগাররা। কিন্তু ২০২৪ সালে আবার বাছাইপর্ব খেলতে হলে আবার পিছিয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট। বাস্তবিক অর্থে টি-টোয়েন্টিতে শীর্ষ ছয়ে থাকা টাইগারদের জন্য অসম্ভবের কাছাকাছি। দলের জেনুইন হার্ডহিটার এবং ফিনিশার এর অভাব ওপেনিং কম্বিনেশনে ও রয়েছে অধারাবাহিকতা।
সব মিলিয়ে টি-টোয়েন্টি দলের অবস্থা খুব একটা ভালো নয়। এ দলকে শীর্ষ ছয়ে রাখা নিঃসন্দেহে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তবে উইন্ডিস যদি শীর্ষ আটে জায়গা ধরে রাখতে পারে, তাহলে চ্যালেঞ্জটা তুলনামূলক সহজ হবে টাইগারদের জন্য। ২০২৪ বিশ্বকাপ সরাসরি খেলতে সবচেয়ে বড় বাধা সম্ভবত আফগানরা। টি-টোয়েন্টি রেংকিং এ টাইগারদের চেয়ে সবসময় উপরে থাকে আফগানিস্থান। এবং নবীন এই দেশটির তুলনায় বাংলাদেশ টি-টোয়েন্টিতে দুর্বল এটা মেনেও নিতে হয় আমাদের।
২০২২ বিশ্বকাপে ভালো পারফর্ম করে এবং সামনের টি-টোয়েন্টি গুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলে আফগানদের চেয়ে রেংকিংএ এগিয়ে যাবে টাইগাররা এটাই প্রত্যাশা। এবছর ১৪ নভেম্বরের মধ্যেই স্বাগতিক সহ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি ২০২৪ বিশ্বকাপের টিকিট পাবে। র্যাঙ্কিংয়ে উন্নতি করার খুব বেশি একটা সময় হাতে নেই টাইগারদের। দ্রুত একটি সমাধান বের করতে হবে, তা না হলে বেশ বড় লজ্জাই অপেক্ষা করছে টাইগারদের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)