ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ : পাল্টে গেলো অস্ট্রেলিয়ার কোচ,নিয়োগ পেলো নতুন কোচ
গত দুই মাস আগে দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর অন্তর্বর্তী কালীন কোচের দায়িত্ব দেয়া হয় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। সেই অস্থায়ী দায়িত্ব এবার স্থায়ী হলো ম্যাকডোনাল্ডের।
ম্যাকডোনাল্ড এর আগে ২০১৯ সালে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন। ল্যাঙ্গারের বিদায়ের পর খণ্ডকালীন দায়িত্ব নিয়ে পাকিস্তান সফরে এসেও সফলতা নিয়ে ফিরে যান দেশে। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় প্রশংসা পত্র পান অধিনায়ক প্যাট কামিন্সের।
ল্যাঙ্গার থাকাকালীনও বেশ কয়েকটি সিরিজে দলের দায়িত্ব পালন করেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০২০ সালে ভারতে ওয়ানডে সিরিজ। ২০২১ সালে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এবং চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকের হেড কোচের ভূমিকায় দেখা যায়।
আনুষ্ঠানিক ভাবে প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘সুযোগটা আমার জন্য বেশ রোমাঞ্চকর। আমি খুবই খুশি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞ। দেশের জন্য কাজ করতে পারাটা অবিশ্বাস্য সুযোগ এবং আমার গর্ব লাগছে।’
ম্যাকডোনাল্ড দেশের জার্সিতে ৪টি টেস্ট খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ৫ হাজারের কাছাকাছি এবং উইকেট নেন ২০১টি। ২০১৪ সালের শেষে কোচিং ক্যারিয়ার শুরু করা ম্যাকডোনাল্ড ইংলিশ কাউন্টি এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)