ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শূন্যে ভেসে এক হাতে চেন্নাই তারকার ক্রিকেটারের অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ভিডিওসহ
এরইমধ্যে চলতি আইপিএলে একাধিক দুর্দান্ত ক্যাচের সাক্ষী হয়েছে। মঙ্গলবার রাতে এ তালিকায় যুক্ত হল আরও একটি অসাধারণ ক্যাচ। শূন্যে ঝাঁপিয়ে একহাতে অবিশ্বাস্য ক্যাচ নিলেন ৩৬ বছরের ‘বুড়ো’ আম্বাতি রায়ডু। তার ক্যাচ নেয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধ ১৬তম ওভারে বল করছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবিন্দ্র জাদেজা। তার চতুর্থ বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেলেন ব্যাঙ্গালুরুর আকাশদিপ।
যে ম্যাচে একাধিক ক্যাচ পড়েছে, সেই ম্যাচ ডানদিকে শূন্যের ওপর নিজের শরীরকে ভাসিয়ে দিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন রায়ডু। বেশ কিছুক্ষণ শূন্যে ভেসেছিলেন তিনি। মাটিতে পড়ার পর কনুই সজোরে ধাক্কা খেলেও হাতে বল ধরে রাখেন রায়ডু।
প্রসঙ্গত, মঙ্গলবার এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে চেন্নাই। ম্যাচের পর জাদেজা বলেন, ‘প্রথমত,অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম জয় এবং আমি এটা আমার স্ত্রী (রিভা সোলাঙ্কি) এবং পুরো দলকে উৎসর্গ করতে চাই। কারণ প্রথম জয় সবসময়ই বিশেষ।’
‘এবার আমরা দল হিসেবে ভালো খেলেছি। ব্যাটিং ইউনিট ভালো কাজ করেছে। রবি (রবিন উথাপ্পা) এবং শিবাম (দুবে) ভালো ব্যাটিং করেছে এবং বোলাররা তাদের কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের টিম ম্যানেজমেন্ট আমার উপর চাপ আসতে দেয়নি। অধিনায়ক হিসেবে এখনও সিনিয়রদের মতামত নিই। হ্যাঁ, মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) আছেন। আমি এখনও শিখছি এবং প্রতিটি ম্যাচের পর আমি আরও ভালো করার চেষ্টা করব। ড্রেসিংরুমে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমরা দ্রুত বিচলিত হই না এবং শান্ত থাকি।’
— Peep (@Peep_at_me) April 13, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE