ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
এদিক স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। স্বভাবতই এই প্রভাব পড়তে পারে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও। এরই মধ্যে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে অভ্যর্থনা দিতে পারবে না বলে জানিয়েছে শ্রীলঙ্কা। তবে মে মাসে জাতীয় দলের সফর নিয়ে আশাবাদী বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী আইসিসি সভার বৈঠক শেষে দেশে ফিরে জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জাতীয় দলের সফর নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) মিরপুরে তিনি বলেছেন, ‘জাতীয় দলের সিরিজ নিয়ে তাদের সাথে যে কথা হয়েছে, তাতে ওরা খেলতে আসবে। সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। এসএলসি বাংলাদেশ সফর করার বিষয়ে এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।’
পরিবেশ পরিস্থিতি ভালো হলে হাই পারফরম্যান্সের সফরও হতে পারে বলে জানিয়েছেন তিনি, ‘সফর বাতিল হয়নি। বিভিন্ন দিক বিবেচনায় সেটা টিউনিং করা হয়েছে।’
অর্থনৈতিক সংকটের কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে আইসিসির ত্রৈমাসিক সভায় এশিয়া কাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটা আয়োজনের দায়িত্বে আছে। তারা এটা আয়োজন করবে। আয়োজন না হওয়ার বিষয়গুলো যদি কখনও আলোচনা হয় সেটা নির্দিষ্ট জায়গায় হয়। এগুলো এসিসির কমিটিতে আলোচনা হবে। সেই বিষয়গুলো এখনও আসেনি। আমরা এ ধরনের কোনো বিষয়ে অবগত নই।’
উল্লেখ্য, বাংলাদেশ এর আগে সফলভাবে এশিয়া কাপ আয়োজন করেছে। ২০১২, ২০১৪ এবং ২০১৬ সালে টানা তিনবার এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE