ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ ; শত অবহেলার পর অবশেষে দলে ফিরছেন সেরা টাইগার ক্রিকেটার
এদিকে বিজয়ের মাঝেই নতুন দিনের আশা দেখতে পেয়েছিলেন নির্বাচকরা। ফলে তাড়াতাড়ি ডাকও পেয়ে যান জাতীয় দলে। কিন্তু জাতীয় দলে তার অভিষেকটা যতটা ঘটা করে হয়েছিল, পতনটাও তত নীরবে হয়। ২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় এনামুল হক বিজয়ের। এরপর ফর্ম ওঠানামার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান। সবশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন বিজয়।
তবে চলমান ডিপিএলে দারুণ ফর্মের জন্য তাকে জাতীয় দলে ফেরানোর পক্ষে আওয়াজ তুলছেন অনেকেই। যে তালিকায় আছেন খোদ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। এদিকে, নির্বাচক আব্দুর রাজ্জাকও শোনালেন আশার কথা। গণমাধ্যমকে তিনি জানান, ডিপিএলে ভালো পারফর্ম করাদের বিবেচনায় রাখছেন তারা।
নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিজয় খুব ভালো সময় কাটাচ্ছে। এই প্রিমিয়ার লিগটায় ও আউটস্ট্যান্ডিং। প্রত্যেক খেলোয়াড়ই বিবেচনায় থাকার মত। সেই সঙ্গে এটাও দেখতে হয় কোন জায়গায় কখন কোন খেলোয়াড়কে নিতে হবে। বা তার জায়গায় কে কে আছে, কে কে খেলছে।’
এ সময় রাজ্জাক আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, যারা ভালো করবে তাদের সংস্পর্শে রাখার। তাতে দলের প্রয়োজন অনুযায়ী যেন যে কাউকে পাওয়া যায়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE