ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

এক সপ্তাহের জন্য হাসারাঙ্গাদের আইপিএল ছাড়তে বলছেন রানাতুঙ্গা

২০২২ এপ্রিল ১২ ২২:৪৬:৩৫

এক সপ্তাহের জন্য হাসারাঙ্গাদের আইপিএল ছাড়তে বলছেন রানাতুঙ্গা

এমন অবস্থায় সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠছেন দেশটির জনগণ। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ভানুকা রাজাপাকশে। তাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা।

যদিও এভাবে না করে আইপিএলে থাকা লঙ্কান ক্রিকেটারদের এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট ছেড়ে আসতে বলছেন অর্জুনা রানাতুঙ্গা। দেশে ফেরার পর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।

রানাতুঙ্গা বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা সবাই জানেন আইপিএলে কারা খেলছে। আমি কারো নাম বলতে চাই না কিন্তু আমি চাই তারা এক সপ্তাহের জন্য তাদের কাজ ছেড়ে দিক এবং এখানে এসে প্রতিবাদ সমর্থন করুক।’

আইপিএলে খেলা ক্রিকেটাররা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান বলে মনে করেন রানাতুঙ্গা। তারা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে বলে ধারণা শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারের। তাদেরকে এগিয়ে আসতে বলছেন তিনি।

রানাতুঙ্গা বলেন, ‘আমি সত্যি জানি না কিন্তু কিছু ক্রিকেটার আছে যারা আইপিএলে বিলাসিতা করছে এবং দেশ নিয়ে তারা একটি কথাও বলেনি। দুর্ভাগ্যবশত, লোকেরা তাদের সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এইসব ক্রিকেটাররা মন্ত্রণালয়ের অধীনে ক্রিকেট বোর্ডের জন্য কাজ করে যাচ্ছে। তারা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কিছু তরুণ ক্রিকেটারের মতো তাদেরও এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদে সমর্থন জানিয়ে বক্তব্য দিতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ