ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ : ১৪ কোটির তারকা ক্রিকেটারকে হারিয়ে দিশেহারা চেন্নাই
গত মৌসুমে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দিপক চাহারের বড় ভূমিকা ছিল। মোট ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি এবং সেই গুরুত্বপূর্ণ অবদানের কারণে চেন্নাই এবার তাকে মেগা নিলামে ১৪ কোটি রুপি দিয়ে কিনে নেয়; কিন্তু চোট সমস্যায় একেবারে জেরবার চাহার।
ভাগ্যের ফের একেই বলে! হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে গিয়ে নতুন চোটের কবলে পড়লেন চেন্নাইয়ের ১৪ কোটি রুপির বোলার দিপক চাহার। যা নিঃসন্দেহে তার জন্য তো বটেই, চেন্নাই সুপার কিংসের জন্যও বড় ধাক্কা। সে কারণেই এখন দিপক চাহার ছিটকে পড়লেন এবারের আইপিএল আসর থেকে।
ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক চাহার। কলকাতায় খেলা তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন চাহারের উরুর পেশিতে টান পড়ে। এরপরের ওভার মাঝ পথে ফেলে রেখেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। যে কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়ৈন্টি সিরিজেও খেলতে পারেননি।
তখন থেকেই চাহার বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছিলেন। তবে চেন্নাই আশা করেছিল, এপ্রিলের শেষে হয়তো তাকে পাওয়া যেতে পারে। কিন্তু তার মাঝেই নতুন ধাক্কা। পুরনো চোটই পুরোপুরি সারেনি। গোদের উপর বিষফোঁড়া, নতুন করে চোট পান চাহার।
যার কারণে এ বছর আইপিএলে খেলতে পারবেন না আর তিনি। এ দিকে প্রশ্ন উঠেছে, ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য চাহার কি এই বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপের আগে সুস্থ হবেন? তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
তবে বোর্ড চাইছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চাহার যেন পুরো ফিট হয়ে উঠতে পারেন। যে কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। পুরো ফিট না হওয়া পর্যন্ত তাঁকে কোনও ভাবেই আইপিএল খেলার অনুমতি দেবে না বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)