ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
পদত্যাগ করা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন : রমিজ রাজা
নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ। তারপর থেকেই গুঞ্জন, ইমরানের ঘনিষ্ঠ রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হবে পিসিবির পদ থেকে। গত সেপ্টেম্বরে ইমরানের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ রাজা। ইমরান যেহেতু পদ হারিয়েছেন, ঝুঁকিতে আছেন রমিজও।
রমিজের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠিকে আবারও দেখা যেতে পারে বলে খবর জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। কেননা মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফের সঙ্গে ৭৩ বছর বয়সী সাংবাদিক ও ব্যবসায়ী নাজাম শেঠির সম্পর্ক অনেক দিনের।
শাহবাজ প্রধানমন্ত্রী হয়ে তার কাছের লোককে পিসিবির বড় পদে বসাতে চাইবেন, এটাই স্বাভাবিক। তবে আকাশে-বাতাসে যত খবরই ভেসে বেড়াক, পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব স্বেচ্ছায় ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন রমিজ রাজা।
রমিজের ঘনিষ্ঠ একটি সূত্র পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’কে জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, সেই অপেক্ষাই করবেন পিসিবি চেয়ারম্যান। আপাতত নিজে থেকে দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছে নেই তার।
পিসিবির চেয়ারম্যান হয়ে স্বল্প সময়ের মধ্যে বেশ সফলতা দেখিয়েছেন রমিজ রাজা। দীর্ঘ ২৪ বছর পর তিনি অস্ট্রেলিয়াকে পাকিস্তান সফরে আনতে পেরেছিলেন। এটা তার বড় কৃতিত্ব। এছাড়া ভারতের সঙ্গে পাকিস্তানের খেলার বিষয়েও তার উল্লেখযোগ্য অগ্রগতি ছিল। সময় পেলে হয়তো এ ক্ষেত্রেও সফল হতে পারতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)