ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মোহাম্মদ শামিকে ‘অসম্মান’, হার্দিককে নিয়ে সমালোচনার ঝড়
দলের অধিনায়কের কাছে এই আচরণ মেনে নিতে পারছেন না তাঁরা। গতকাল ম্যাচের ১৩তম ওভারে বল করতে আসেন হার্দিক। তাকে পর পর দু’টি ছক্কা মারেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এর পরেই রাহুল ত্রিপাঠি থার্ডম্যান অঞ্চলে একটি বল উঁচু করে মারেন। সেখানে ফিল্ডিং করছিলেন শামি।
তিনি ক্যাচ ধরার চেষ্টা না করে বাউন্ডারি বাঁচান। এতেই বিরক্ত হন হার্দিক। শামির উদ্দেশে চিৎকার করে কিছু বলতে শোনা যায় তাঁকে। এতে শামি খানিকটা হতভম্ব হয়ে যান। এই ঘটনার পরেই হার্দিকের সমালোচনা শুরু হয়। গুজরাটের সমর্থকদের অভিযোগ, শামির মতো ক্রিকেটারের এই অসম্মান প্রাপ্য নয়।
হার্দিক নিজে প্রথমবার কোনো দলের অধিনায়কত্ব করছেন। তাঁকে বুঝতে হবে দলে সিনিয়রদের সম্মান করতে হয়। নিজে খারাপ বল করায় ছক্কা খেয়েছেন তিনি। তার রাগ শামির উপর প্রকাশ করলেন। এতে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলেই অভিযোগ সমর্থকদের। এদিকে পাঞ্জাবের বিপক্ষে আগের ম্যাচেই দলের আরেক সতীর্থের সঙ্গে বাজে ব্যবহার করেন হার্দিক।
সে ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৯ রান দরকার ছিল গুজরাটের। ওই ওভারে রান আউট হওয়ার পর অন্য প্রান্তের ব্যাটার ডেভিড মিলারের ওপর রাগ ঝাড়েন হার্দিক। এই দৃশ্যও ভালো লাগেনি আইপিএলের দর্শকদের। পরে অবশ্য রাহুল তেওয়াতিয়া শেষ দুই বলে ছক্কা মেরে গুজরাটকে জেতান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)