ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজ : খালেদকে আইসিসির জরিমানা

২০২২ এপ্রিল ১২ ১৪:২১:১৬

ব্রেকিং নিউজ : খালেদকে আইসিসির জরিমানা

ব্যাটারের দিকে আগ্রাসী মনোভব নিয়ে বল থ্রো করেন তাহলে তা নিয়ম ভঙ্গের আওতায় পড়বে।খালেদও সেটিই করেছেন। যে কারণে তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের এ পেসারকে। জরিমানা পাশাপাশি ডিসিপ্লিন রেকর্ডে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।

ঘটনাটি ঘটেছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। ৯৫তম ওভারটিতে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করলে সেই বলটি স্ট্রাইকে থাকা ভেরেইনের দিকে ছুঁড়ে মারেন তিনি।

অবশ্য খালেদ সঙ্গে সঙ্গেই ভেরেইনের কাছে ক্ষমা চেয়েছে। তবে কারণে তার এমন আগ্রাসী ব্যবহারের জন্য তাঁকে মাঠে সতর্ক করতেও দেখা গেছে। ওই কান্ডের পর অন-ফিল্ড আম্পায়ার এরাসমাস বাংলাদেশ দলের অধিনায়ককে ঢেকে সতর্ক করেন।

পুরো টেস্ট সিরিজ জুড়েই এমন আগ্রাসী দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের। খালেদ যে ম্যাচের জন্য জরিমানার কবলে পড়েছেন ওই টেস্ট বাংলাদেশ হারলেও দুই ইনিংসে মোটামুটি সফল ছিলেন এ পেসার। প্রথম ইনিংসে তিন উইকেট পাবার পর দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিতে সক্ষম হন খালেদ আহমেদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ