ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

এশিয়া কাপ আয়োজন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল বিসিবি

২০২২ এপ্রিল ১২ ১২:৪৬:২৭

এশিয়া কাপ আয়োজন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল বিসিবি

তবে এরই মাঝে শ্রীলঙ্কায় এশিয়া কাপের আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূলত দেশটির অর্থনৈতিক বিপর্যয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ায় দেশটিতে এশিয়া কাপের আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এদিকে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে অন্য কোনো দেশে হতে পারে বলে বলছে পাকিস্তানের গণমাধ্যম।

তবে শ্রীলঙ্কা থেকে এবারের এশিয়া কাপের আসর সরে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কিছু হয়নি। শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ থাকছে। তবে কোনো কারণে তারা টুর্নামেন্ট আয়োজন করতে না পারলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ফোরামে আলোচনা হবে। সিদ্ধান্ত হবে এসিসিতে। তবে আমার জানা মতে এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই আছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ