ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এবার আইপিএলে আম্পায়ারিং নিয়ে বিতর্ক
এমনিতেই চলতি আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একই ওভারে আম্পায়ারের তিনটি ভুল সিদ্ধান্তের পর সেই বিতর্কের আগুনে ঘি পড়ল বলা যায়।
আইপিএলে কলকাতা ও দিল্লির ম্যাচে পরপর তিন বলে আউট হয়ে বেঁচে যান আজিঙ্কা রাহানে। দুবার রিভিউ নিয়ে জীবন পান, একবার আম্পায়ারের বদান্যতায়। দিল্লির বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বল আজিঙ্কা রাহানের প্যাডে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ে। দিল্লি ক্যাপিটালসের আবেদনে সাড়া দিয়ে রাহানেকে আউট দেন আম্পায়ার জয়রমন। সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে।
তার পরের বলটিই ব্যাটের কানায় লেগে রাহানের প্যাডে আঘাত হানে। আজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। এবারো রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ইনিংসের প্রথম ওভারের সিদ্ধান্ত বদলানোর কারণে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে আম্পায়ারের ওপর।
সেই চাপের কারণেই একই ওভারে তৃতীয় বলে আউট হওয়া সত্ত্বেও রাহানেকে আউট দেননি আম্পায়ার জয়রমন। মোস্তাফিজের বল রাহানের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। তবে দিল্লির কোনো ক্রিকেটার আউটের আবেদন করেননি। ফলে সে যাত্রায় নিশ্চিত আউট হয়েও বেঁচে যান রাহানে।
আম্পায়ারিং নিয়ে যখন বিতর্ক চলছে বিভিন্ন দেশে, তখন আইপিএলের মতো টুর্নামেন্টে আম্পায়ারদের এমন ভুল সিদ্ধান্তে আবারো প্রশ্ন উঠেছে তাদের মান নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)