ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বাবরকে ব্র্যাডম্যান ও লারার তুলনা করে যে মন্তব্য করলেন রশিদ
তিনি পাকিস্তানের অনেক কিংবদন্তি সাবেক ক্রিকেটারদের চেয়েও এগিয়ে রাখছেন বাবরকে। বাবর পাকিস্তানের সাবেক তারকাদের মধ্যে মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হকদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন বলে মনে করেন পাকিস্তানের একসময়ের এই অভিজ্ঞ ব্যাটার।
ইউটিউবে এক আড্ডায় তিনি বলেন, '২০১৯ সালে ইংল্যান্ড সফরকালে টুইট করেছিলাম। সতীর্থদের মধ্যে জাভেদ মিয়াদাঁদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হক,ইউনিস খান, সাকলাইন মুশতাক- এদের নাম তখন বলেছিলাম। কিন্তু বাবর সবার চেয়ে এগিয়ে। আমি একথা অনেক আগে থেকেই বলে আসছি।'
বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা ও কেন উইলিয়ামসনদেরও খুব বেশি পিছিয়ে রাখছেন না তিনি। রশিদ বলেছেন, 'সে (বাবর) স্পষ্টতই বড় খেলোয়াড় হয়ে উঠেছে। আমরা এখানে তুলনা করতে পারি না। কারণ শুধু বাবর নয় বিরাট, রোহিত, উইলিয়ামসন তারা সবাই ১০জন ফিল্ডারের সঙ্গে ব্যাট করছে।'
শুধু পাকিস্তানিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি রশিদ। বাবরের প্রশংসা করতে গিয়ে ডন ব্র্যাডম্যান ও ব্রায়ান লারার সঙ্গে তুলনা করেছেন তিনি। পাকিস্তানের এই অধিনায়ককে এ যুগের ব্র্যাডম্যান-লারা আখ্যা দিয়েছেন তিনি।
রশিদ বলেন, 'আমি তাকে (সাঈদ আনোয়ার) খুব কাছ থেকে দেখেছি। সে নিঃসন্দেহে পাকিস্তানের এক নম্বর ব্যাটার। তার প্রাকটিস করার দরকার হতো না তেমন একটা। আমাদের সময়ে চার জন ফিল্ডার বৃত্তের ভেতর ফিল্ডিং করত। ফিল্ডার বৃত্তের ভেতর থাকা অবস্থাতেই সে অনেক ভয়ঙ্কর হয়ে যেত। আর এখন বৃত্তের ভেতর পাঁচজন ফিল্ডার থাকে। তাই কোনো যুগের সঙ্গে তুলনা করা উচিত না। বাবর হচ্ছে এই যুগের ব্র্যাডম্যান ও লারা।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)