ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
কারও পৌষ মাস কারও সর্বনাশ!
আর রমিজ রাজা সরে গেলে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরতে পারেন মোহাম্মদ আমির। যদিও এখনও নিজের দিক থেকে কিছু নিশ্চিত করেননি আমির। তবে সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে জিও নিউজের সংবাদকর্মী আরফা ফিরোজ জেক।
তিনি টুইট করে লিখেছেন, ‘মোহাম্মদ আমির অবসর ভেঙে আবারও পাকিস্তানের জন্য ফিরতে পারেন। তবে সে জন্য রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে।’
ফলে রমিজ রাজা বিদায় নিলে ২০২০ সালের পর আবার পাকিস্তানি জার্সিতে দেখা যেতে পারে আমিরকে। অর্থাৎ, কারও পৌষ মাস তো কারও সর্বনাশের দশা।এর আগে, ২০২০ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির।
৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি খেলা আমির তখন ঘোষণা দিয়েছিল, ‘আমি আপাতত ক্রিকেট ছেড়ে দিচ্ছি কারণ আমি মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমি মনে করি না যে, আমি আর এমন নির্যাতন সহ্য করতে পারব। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত অনেক অত্যাচার সহ্য করেছি। পিসিবি আমার ওপর অনেক বিনিয়োগ করেছে বলে আমাকে নির্যাতন করা হয়েছে।’
পরবর্তীতে পাকিস্তানের কোচিং প্যানেল থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের পদত্যাগের পর পাকিস্তানের ক্রিকেটে ফেরার আভাস দিয়েছিলেন আমির।
তবে সে সময়ে ইমরান খান রমিজ রাজাকে চেয়ারম্যানের পদ দিলে সাবেক এই ক্রিকেটার জানান, তার ভবিষ্যৎ চিন্তায় কোনো ফিক্সারদের জায়গা নেই। সে কারণেই পাকিস্তানের ক্রিকেটে সে সময় ফেরা হয়নি আমিরের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)