ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

রমিজের পদত্যাগের পর পাকিস্তানের জার্সিতে ফিরবেন আমির

২০২২ এপ্রিল ১১ ২০:২৬:৫৫

রমিজের পদত্যাগের পর পাকিস্তানের জার্সিতে ফিরবেন আমির

পাকিস্তানে রাজনৈতিক পালা বদল হয়েছে। অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ায় পিসিবির চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজার পদত্যাগের গুঞ্জন চলছে। রমিজ সরে গেলেই অবসর ভেঙে ফিরতে পারেন আমির এমনটাই জানিয়েছেন, জিও নিউজের সংবাদকর্মী আরফা ফিরোজ জেক।

তিনি টুইট করে লিখেছেন, ‘মোহাম্মদ আমির অবসর ভেঙে আবারও পাকিস্তানের জন্য ফিরতে পারেন। তবে সেজন্য রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট স্টেডিয়ামের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে।

তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জায়গায় পাকিস্তান ক্রিকেট স্টেডিয়াম কেন লিখেছেন সেটা বোঝা মুশকিল। তিনি সেটি রমিজকে খোঁচা বা মজার ছলে বলেছেন কিনা সেটাও প্রশ্ন। এর আগে পাকিস্তানের কোচিং প্যানেল থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের পদত্যাগের পর পাকিস্তানের ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির।

যদিও আমিরের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রমিজ। তিনি কোনো ফিক্সারদের ছাড় দিতে চান না বলেও হুঁশিয়ার করে দিয়েছিলেন। সে কারণেই পাকিস্তানের ক্রিকেটে সে সময় ফেরা হয়নি আমিরের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ