ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

টেস্টে হোয়াইটওয়াশ হয়ে যা বললেন মমিনুল

২০২২ এপ্রিল ১১ ১৭:১৯:০০

টেস্টে হোয়াইটওয়াশ হয়ে যা বললেন মমিনুল

৩ উইকেটে ২৭ রানে আগের দিন শেষ করা বাংলাদেশ আজ ৮০ রান তুলতেই অলআউট হয়েছে। তাতে রেকর্ড ৩৩২ রানের হার, আর সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই সঙ্গী হচ্ছে মুমিনুল হকদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন লজ্জাজনক হারের কারণ বর্ননায় ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে টাইগার টেস্ট অধিনায়ক মমিনুল হক বলেন,

‘এই সিরিজে দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। তরুণ দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ভালো খেলেছে। আমরা হতাশ হলেও এগিয়ে যেতে হবে।’ টেস্ট সিরিজে বাজে পারফর্ম করলেও দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয়কেই ইতিবাচক দিক হিসেবে নিচ্ছেন অধিনায়ক মমিনুল।

তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ জয়ের বিষয়টি আমরা ইতিবাচকভাবে নিয়েছি। আমাদের সঠিক প্রসেস অনুযায়ী খেলতে হবে, এই টেস্ট ম্যাচে আমরা আমাদের প্রসেসেই হেরেছি। অন্তত আমরা ওয়ানডে সিরিজ জিততে পেরেছি কিন্তু টেস্ট সিরিজটাও আমরা উচ্চতায় শেষ করতে চেয়েছিলাম।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ